শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ওই দুই তরুণীর একজনের নাম কবিতা ও অপরজনের নাম স্মৃতি বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার স্থানীয় বিপ্লবের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে ওই দুই তরুণীর ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবরের ভিত্তিতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমীন গ্রুপের পোশাক কারখানার বিপরীত পাশে অবস্থিত বিপ্লবের বাড়ির একটি কক্ষ থেকে দুই তরুণীর ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই দুই তরুণীর লাশ একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় ছিল। তাই বিয়ষটি রহস্যজনক বলে মনে হচ্ছে।
