কুষ্টিয়ায় যুবককে ‍কুপিয়ে হত্যা

আপডেট : ২৭ মে ২০১৬, ০৯:০৩
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী দ্বন্দ্বকে কেন্দ্র করে কুষ্টিয়ার আইলচারায় শাহিনুর রহমান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় আহত হয়েছেন পাঁচজন।
 
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আইলচারা এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত শাহিনুর রহমান উপজেলার আইলচারা ইউনিয়নের আইলচারা গ্রামের মৃত জাহের আলীর ছেলে।
 
কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, এটা কোনো পরিকল্পিত হত্যা না নির্বাচনী সহিংসতা তা স্পষ্ট নয়। পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।