রংপুরে চার্জশিটভুক্ত ৩৫ আসামি গ্রেফতার

আপডেট : ২৭ মে ২০১৬, ১৪:০৯
 
রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৩৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে সবাইকে আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বি-সার্কেল মো. সাইফুর রহমান জানান, গ্রেফতারকৃতদের নামে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।