ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে নৈশকোচ খাদে, নিহত ১

আপডেট : ২৭ মে ২০১৬, ১১:৫১
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত হয়েছেন। নিহত লাকী খাতুন (৩৫) বরগুনা জেলার বেতাগী থানার কাজীরাবাদ গ্রামের মামুন মৃধার স্ত্রী।
 
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলাধীন ফরিদপুর-বরিশাল মহাসড়কের কৈডুবী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান চালায়। এ সময় গুরুতর আহত ১০ জনের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বাকিদের গুরুতর অবস্থায় জেলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
 
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসাইন সরকার বলেন, ‘ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী বাসটির চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’