রাজধানীর দারুসালামে সড়ক দুঘর্টনায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
দারুসালাম থানার উপ-পরিদর্শক (এস আই) মো. নওশের আলী জানান, যানবাহনের নিচে চাপা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
