খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ১

আপডেট : ২৭ মে ২০১৬, ১৪:০২
খাগড়াছড়িতে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
 
জানা গেছে, শুক্রবার ভোরে ট্রাকটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে রাঙ্গামাটির লংগদু আনসার ক্যাম্পে যাচ্ছিল। সকালে খাগড়াছড়ি শহরের কাছে জিরো মাইল এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার চট্টগ্রামের হাটহাজারির বাসিন্দা আজাদ আলী (৩৫) নিহত ও দুইজন আহত হন। আতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতরা হলেন, ট্রাক চালক হাসমত আলী (৩০) ও ইউসুফ মিয়া (৪০)।
 
খাগড়াছড়ি সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুউদ্দীন ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।