শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে ৮ ইউনিয়নে নির্বাচন। আজ শুক্রবার দুপুর থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ বিভিন্ন উপকরণ বিতরণ শুরু হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শনিবার ১নং মহেড়া, ২নং জামুর্কি, ৫নং বানাইল, ৬নং আনাইতারা, ৭নং ওয়ার্শি, ৮নং ভাদগ্রাম, ১০নং গোড়াই ও ১৩নং বাঁশতৈল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
৮ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ৯০ হাজার ৬৫৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ৭৬০ জন এবং মহিলা ভোটার ৯৫ হাজার ৮৯৬ জন। ৮ ইউনিয়নে সাধারণ ওয়ার্ড রয়েছে-৭২টি, সংরক্ষিত ওয়ার্ড রয়েছে-২৪টি, মোট ভোট কেন্দ্র-৮৩টি, মোট ভোট কক্ষ রয়েছে-৫১৫টি এবং অস্থায়ী ভোট কেন্দ্র রয়েছে-৭টি। এ বছর ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত মহিলা পদে ৭৮ জন এবং সাধারণ পুরুষ (মেম্বার) পদে-২৯২ জনসহ মোট ৪০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, আনসার নিয়োগ করা হয়েছে বলে নির্বাচন অফিসার মো. মাসুদ আহমেদ সিকদার জানিয়েছেন।
