লক্ষ্মীপুরের রায়পুরে ৭৫ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ফিরোজ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের উত্তর কেয়োয়া গ্রামের চৌকিদার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই এলাকার মৃত সাকায়েত উল্যার ছেলে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ফিরোজ এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে। ফের আরও একটি মাদক মামলা দিয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
