মাদারীপুর সদর উপজেলায় সেতুর রেলিং ভেঙে একটি বাস খালে পড়ে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৩ জন।
শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে সমাদ্দার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোরশেদ জানান। নিহতদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
