হোমনায় কেন্দ্রে সন্ত্রাসী হামলা, ভোট স্থগিত

আপডেট : ২৮ মে ২০১৬, ১০:৪৯
কুমিল্লার হোমনার জয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে সন্ত্রাসীদের হামলার ঘটনায় ভোট স্থগিত করা হয়েছে। 
 
শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর সকাল ১০টার দিকে সন্ত্রাসীরা সিল ও স্ট্যাম্প ছিনিয়ে নেয়। এতে ভোটাররা অাতঙ্কে চারদিকে ছুটোছুটি করতে থাকে। পরে সন্ত্রাসীদের হামলার ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ট ফাঁকা গুলি ছুড়ে।
 
প্রিজাইডিং অফিসার আবুল বাশার সরকার জানিয়েছেন, সকালে ভোট গ্রহণ শুরু দুই ঘণ্টা পর সন্ত্রাসীরা হামলা চালায়। পরে পুলিশের সহায়তা চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি করে। কেন্দ্র এখন ফাঁকা রয়েছে। ভোট স্থগিত করা হয়েছে।