পাবনার ফরিদপুর থানার সাভার গ্রামে যুবদল নেতা সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে চারজনকে গ্রেফতার করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। গ্রেফতারকৃতরা হলেন, রমজান আলী (৩৮), দুলাল হোসেন (২৪), সুরজ আলী (২২) ও লিটন ইসলাম (২০)।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় চরমপন্থি দুই গ্রুপের আধিপত্যের জের ধরে যুবদল নেতা সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনাটি তদন্ত করে র্যাব-৩ এর সদস্যরা শুক্রবার রাতে ঢাকার পল্টন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে।
উল্লেখ্য, সাইফুল হত্যার ঘটনার জের ধরে গত ১১ মে ফরিদপুর থানার খাগরবাড়িয়া গ্রাম থেকে তিন সহোদর টিক্কা সরদার (৩০), এরশাদ সরদার (২৫) ও সাদ্দাম সরদারকে (২০) কালো পোশাকধারী কয়েকজন ব্যক্তি ধরে নিয়ে যায়।
