চাঁদপুরের দক্ষিণ কচুয়া ইউনিয়নের আকানিয়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টার ঘটনা ঘটেছে। এতে ঐ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। শনিবার পৌনে ১০টার দিকে এই ভোট গ্রহণ স্থগিত করা হয়।
প্রিসাইডিং কর্মকর্তা আবদুর রহমান জানান, ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার চেষ্টা চালানো হলে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
কচুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজু জানান, ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীর মিয়া ও মনু মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
