ফিজি ও টোঙ্গায় শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ২৮ মে ২০১৬, ১২:২৬
 
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দুই দেশ ফিজি ও টোঙ্গাতে একই সময় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। বাংলাদেশ সময় শনিবার ১১টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ফিজিতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এনদোই দ্বীপের ১৬১ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪১৬ দশমিক ৮ কিলোমিটার নিচে।
 
অন্যদিকে টোঙ্গায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভাইনি থেকে ২০৬ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ৪২০ কিলোমিটার গভীরে।
 
তাত্ক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।