ব্রাহ্মণবড়িয়ায় সংঘর্ষ, কেন্দ্র দখল, পুলিশের গুলি

আপডেট : ২৮ মে ২০১৬, ১৪:৩৩
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থী রাসেল ও রাশেদের সর্মথকদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক বাউন্ড রাবার বুলেট ছুড়ে। এরপর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ থাকে।
 
এদিকে সুহিলপুর ইউনিয়নের সীতানগর কেন্দ্রে দুইজন মেম্বার প্রার্থীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। কয়েকটি ঘর ভাঙচুর হয়েছে।
 
এছাড়া সাদেকপুর ইউনিয়নের বিরামপুর কেন্দ্রে দুর্বৃত্তরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এবং কেন্দ্র দখল করে নেয়।