গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১০ বছরের শিশু আসাদুল হকের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগে মামলা হয়েছে।
জানা গেছে, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসাদুল হক (১০) লেখাপড়া না করে ভবঘুরে জীবন-যাপন করতে থাকে। এক পর্যায়ে সে মোটরসাইকেল চোরের গড ফাদার সতিরজান গ্রামের ধুবনী মহিলা কলেজের নৈশ্য প্রহরী আবু বক্কর সিদ্দিকের সহযোগী হিসেবে চুরিতে সহায়তা করতে থাকে। ৯ মে রাতে কঞ্চিবাড়ি গ্রামের রুহুল আমিনের ঘরের গ্রিল কেঁটে মোটরসাইকেল চুরি করে নিয়ে গেলে ২৬ মে ছমির বাজার নামক স্থানে সে ধরা পড়ে। এ ঘটনায় রুহুল আমিন তাকেসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেন। বর্তমানে সে জেল হাজতে রয়েছে।
এদিকে আসাদুল হক জানায়, গড ফাদার আবু বক্কর ও অন্যরা তাকে বিভিন্ন বাসা বাড়িতে কৌশলে ঢুকিয়ে দেয়। এ সময় সে ওই বাড়ির দামি মালামাল সুকৌশলে চুরি করে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। এর বিনিময়ে তাকে শুধু খেতে দেয়া হতো।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, ‘আসাদুলের স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেল চোর ধরতে অভিযান চালানো হচ্ছে।’
