তিতাসে প্রতিপক্ষের গুলিতে চেয়ারম্যান প্রার্থী নিহত

আপডেট : ২৮ মে ২০১৬, ১৮:৫৭
কুমিল্লার তিতাসে ইউপি নির্বাচনে কেন্দ্রে আধিপত্য বিস্তারের জের ধরে কুপিয়ে ও টেটাবিদ্ধ করে কামাল উদ্দিন (৫০) নামে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে হত্যা করা হয়েছে। ওই চেয়ারম্যানের মৃত্যুর খবর জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 
স্থানীয় সূত্রে জানায়, নিহত ওই চেয়ারম্যান প্রার্থী তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন। নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বলরামপুর কেন্দ্রে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন বালুর মাঠ এলাকায় বিকাল ৩টার দিকে তাকে কুপিয়ে ও টেটাবিদ্ধ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে তিতাস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বিকাল সাড়ে ৪টার দিকে মুঠো ফোনে ঘটনাস্থল থেকে সহকারী পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) ইকবাল হোসেন হাজারী ও তিতাস থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।