মার্কিন যুক্তরাষ্ট্রের আরাকানসাসের সারাহ সিরাইট একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন। আটক হওয়ার পরে কারাগারে কয়েদির তথ্য সংগ্রহের জন্য তোলা এই সুন্দরী নারীর ছবি সামাজিক যোগাযোগের গণমাধ্যমগুলোতে ঝড় তুলেছে।
বেপরোয়া ও বীমা ছাড়া গাড়ি চালানোর জন্য গত এপ্রিলের ২৮ তারিখ আটক হয়েছিল। ২৪ বছর বয়সী এই নারীকে পুলাস্কি কাউন্টি কারাগারে নেয়ার পরে সেখানে তার ছবি তেলা হয়।
জরিমানা দিয়ে জেল থেকে সারাহ বের হয়েছেন, কিন্তু কারাগারে তোলা ছবি সামাজিক গণমাধ্যমগুলোতে বহু পুরুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। জানা গেছে, টাম্বলারের একটি পেজ আছে যারা কারাগারে তোলা আকর্ষণীয় নারীদের ছবি প্রকাশ করে থাকে। আগলি প্লাস্টিক নামের সেই পেজ থেকেই এই ছবি পোস্ট করা হয়।
এরপর টুইটারে #প্রিসন_বে, #জেলহাউস_বে (কারাগারের প্রেমিকা) নামে ট্রেন্ডিং হচ্ছেন এই নারী। উল্লেখ্য, সারাহ এর আগেও বেশ কয়েকবার ডাকাতি, অপহরণসহ বিভিন্ন ধরণ ও মাত্রার অভিযোগে আটক হয়েছিলেন। হাফিংটন পোস্ট।
