হোমনা উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ, দুটিতে বিএনপি ও একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
আওয়ামী লীগের বিজয়ীরা হলেন- মাথাভাঙ্গা ইউনিয়নে মো. নাজিরুল হক ভূইয়া, নিলখি ইউনিয়নে জালাল উদ্দিন, জয়পুর ইউনিয়নে তাইজুল ইসলাম মোল্লা, ভাসানিয়া ইউনিয়নে নূরুল ইসলাম বিএসসি, চান্দেরচর ইউনিয়নে আবুল বাসার মোল্লা, দুলালপুর ইউনিয়নে জসীম উদ্দিন সওদাগর। বিএনপির বিজয়ীরা হলেন- ঘাড়মোড়া ইউনিয়নে মো. শাহজাহান মোল্লা, ঘাগুটিয়া ইউনিয়নে মো. মফিজুল ইসলাম গণি ও আছাদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন পাঠান জয়ী হন।
