জেব্রা ক্রসিং

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২০:৩৪

জেব্রা কেমন বলতে পারিস?

রঙটা কী তার? সাদা? কালো?

আমার মতে জেব্রা হলো

আধেক সাদা, আধা কালো!

জেব্রা নাকি সভ্য খুবই!

নিয়মকানুন মানে ওরা

রাস্তা কোথায় পার হতে হয়

ভালো করেই জানে ওরা!

 

মানুষ খারাপ। আইন বানিয়ে—

ভাঙতে সেটা তারা পারে

জেব্রা দেখো জেব্রা ক্রসিং

ইউজ করে পারাপারে!