ব্রাহ্মণবাড়িয়া সদরে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী

আপডেট : ২৮ মে ২০১৬, ২০:৫৮
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ১১টি ইউনিয়নে আওয়ামী লীগ ১০টি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়।
 
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-মজলিশপুর ইউনিয়নে মো. তাজুল ইসলাম (আওয়ামী লীগ), বুধল ইউনিয়ন আব্দুল হক (আওয়ামী লীগ), সুহিলপুর আজাদ হাজারী আঙ্গুর (আওয়ামী লীগ), রামরাইল ইউনিয়নের শাহাদৎ হোসেন (আওয়ামী লীগ), নাটাই দক্ষিণ ইউনিয়নে নাজমুল হক (স্বতন্ত্র), নাটাই উত্তর ইউনিয়নের হাবিবুল্লাহ বাহারা (আওয়ামী লীগ), মাছিহাতা  ইউনিয়নের আল আমিন (আওয়ামী লীগ), সুলতানপুর ইউনিয়নে ফিরোজুর রহমান ওলিও (আওয়ামী লীগ), বাসুদেব ইউনিয়নে মোবাশ্বের আলম ভূইয়া (আওয়ামী লীগ), তালশহর পূর্ব এনামুল হক ওসমান (আওয়ামী লীগ), সাদেকপুর ইউনিয়নে আব্দুল হাই (আওয়ামী লীগ)।