পঞ্চম ধাপে অনুষ্ঠিত বগুড়ার আদমদীঘি উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র (আওয়ামলীগ বিদ্রোহী ) প্রার্থী জয়লাভ করেছে।
আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন- আদমদীঘি সদরে জিল্লুর রহমান, সান্তাহারে এরশাদুল হক টুলু, ছাতিয়ানগ্রামে আব্দুল হক আবু , নশরৎপুরে সামছুল আলম এবং চাঁপাপুর ইউনিয়নে এ্যাডভোকেট সামছুল হক ।
এদিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী ) বেলাল হোসেন ।
