ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১৫টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন এবং একটি ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
নির্বাচিত হয়েছেন তারা হলেন, কুশুরা ইউনিয়নে আওয়ামী লীগের এনায়েত হোসেন এনা, বালিয়া ইউনিয়নে আহমদ হোসেন, আমতা ইউনিয়নে আবুল হোসেন, গাঙ্গুটিয়া ইউনিয়নে কাদের মোল্লা, সূয়াপুর ইউনিয়নে মো. হাফিজুর রহমান সোহরাব, রোয়াইল ইউনিয়নে আবুল কালাম সামছুদ্দিন মিন্টু, সানোড়া ইউনিয়নে খালেদ মাসুদ খান লাল্টু, সোমভাগ ইউনিয়নে আজাহার আলী, ধামরাই সদর ইউনিয়নে সাহাবুদ্দিন, বাইশাকান্দা ইউনিয়নে অধ্যাপক মিজানুর রহমান মিজান, কুল্লা ইউনিয়নে কালিপদ সরকার এবং চৌহাট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী পারভীন হাসান প্রীতি।
