রংপুরের ১৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭টিতে আওয়ামী লীগ, ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ২টিতে জাতীয় পার্টি (এ) এবং ৫টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহাবাত উদ্দিন বেসরকারি ফলাফল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ, ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে বিষ্ণুপুর ইউনিয়নে আওয়ামী লীগের আহসানুল হক চৌধুরী টুটুল, লোহানীপাড়ায় ডুলু শাহ, কুতুবপুরে আতিয়ার রহমান দুলু, দামোদরপুরে আজিজুল হক সরকার, গোপালপুরে আজিজুর রহমান ও রামনাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহ-আল মামুন। এছাড়া ওই উপজেলার মধুপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আয়নাল হক, কালুপাড়ায় শহিদুল হক মানিক, গোপিনাথপুরে মনোয়ার হোসেন সেভেন্টি, রাধানগরে সাখাওয়াত হোসেন হীরা।
এদিকে তারাগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামী লীগ, ১টিতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, ১টিতে জাতীয় পার্টি (এ) এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে হয়েছেন। এদের মধ্যে কুর্শায় আওয়ামী লীগের আফজালুল হক সরকার, হাড়িয়াকুটিতে হারুন-অর-রশিদ বাবুল ও সয়ার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম মহিউদ্দিন আজম কিরণ। এছাড়া ওই উপজেলার ইকরচালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম এবং আলমপুর ইউনিয়নে জাতীয় পার্টির (এ) প্রার্থী মঞ্জুর কাদের চৌধুরী সবুজ।
অপরদিকে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে জাতীয় পার্টির (এ) প্রার্থী ফারুক মিয়া নির্বাচিত হয়েছেন।
