চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে দুটিতে আওয়ামী লীগ, একটিতে আওয়ামী লীগ বিদ্রোহী ও অপর একটিতে স্বতন্ত্র (জামায়াত সমর্থিত) প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ঘোষিত বেসরকারি ফলাফলে নির্বাচিতরা হলেন- কার্পাসডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের খলিলুর রহমান ভূট্টো, জুড়ানপুর ইউনিয়নে আওয়ামী লীগের সোহরাব হোসেন, কুড়ালগাছি ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী এনামুল কবীর ইনু ও দামুড়হুদা সদর ইউনিয়নে স্বতন্ত্র (জামায়াত সমর্থিত) প্রার্থী শরীফুল আলম মিল্টন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
