৩০৭ ইউপির ফলাফল

আওয়ামী লীগ ১৯৭, বিএনপি ৩২ স্বতন্ত্র ৭৫

আপডেট : ২৯ মে ২০১৬, ০০:২৭
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের পঞ্চমধাপেও ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত অধিকাংশ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ৭১৭টি ইউপি মধ্যে ভোটের আগেই ৪১জন বিনাভোটে বিজয়ী আছেন। এই নির্বাচনে রাত সাড়ে ১০টা পর্যন্ত ৩০৭টি ইউপির প্রাপ্ত ফলাফলের মধ্যে আওয়ামী লীগ ১৯৭টি, বিএনপি ৩২টি, স্বতন্ত্র ৭৫টি এবং জাতীয় পার্টি-জাপা ২টি এবং ওয়ার্কার্স পার্টি ১টিতে জয়ী হয়েছে।
 
বিগত চারধাপে ২ হাজার ৬০৫টি ইউপির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ জয় পেয়েছে ১৮৩৬টি, বিএনপি ২৪৩টি এবং স্বতন্ত্র ৫২৫টি ই্উপিতে। যদিও চারধাপে ২ হাজার ৬৬৯টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথমধাপে ৭১২টি, দ্বিতীয়ধাপে ৬৩৯টি, তৃতীয়ধাপে ৬১৫টি এবং চতুর্থধাপে ৭০৩টি। তবে গোলযোগের কারণে বাকী ইউপির ফলাফল স্থগিত রয়েছে। নির্বাচন কমিশনের হিসাবে প্রথম ধাপে ৭৪ শতাংশ, দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ, তৃতীয় ধাপে ৭৬ শতাংশ এবং চতুর্থ ধাপে ৭৭ শতাংশ ভোট পড়েছে।
 
প্রথম ধাপের চূড়ান্ত ফলে আওয়ামী লীগের ৪৯৪ জন ও বিএনপির ৫০ জন চেয়ারম্যান হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ১০৯ ইউপিতে। আর আওয়ামী লীগের ৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপে নৌকা প্রতীকের ৪১৯ জন ও ধানের শীষের ৬৩ জন বিজয়ী হন। ১১৭ ইউপিতে জয় পান স্বতন্ত্র প্রার্থীরা। এ ধাপে আওয়ামী লীগের ৩৪ জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হন। তৃতীয় ধাপের ভোটে আওয়ামী লীগের ৩৬৬ জন চেয়ারম্যান হয়েছেন এবং বিনা ভোটে নির্বাচিত হন ২৯ জন। এ ধাপে বিএনপি প্রার্থীরা ৬০টি ইউপিতে জয় পেয়েছেন; স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন ১৩৯ ইউপিতে। চতুর্থধাপে ৪০৫ আওয়ামী লীগ, বিএনপি ৭০ এবং স্বতন্ত্র ১৬১টি ইউপিতে জয়ী হয়। এ ধাপে ৩৫জন বিনাভোটে আগেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হন। পঞ্চমধাপে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো ফলাফল নিচে দেয়া হলো।
 
ঢাকার ধামরাই উপজেলার ১১টিতে আওয়ামী লীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী
 
ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১২টি ইউপির ফল পাওয়া গেছে। এসব ইউপিতে জয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, কুশুরা ইউপিতে এনায়েত হোসেন এনা, বালিয়ায় আহমদ হোসেন, আমতায় আবুল হোসেন, গাঙ্গুটিয়ায় কাদের মোল্লা, সূয়াপুরে মো. হাফিজুর রহমান সোহরাব, রোয়াইলে আবুল কালাম সামছুদ্দিন মিন্টু, সানোড়ায় খালেদ মাসুদ খান লাল্টু, সোমভাগে আজাহার আলী, ধামরাই সদরে সাহাবুদ্দিন, বাইশাকান্দায় অধ্যাপক মিজানুর রহমান মিজান, কুল্লায় কালিপদ সরকার। চৌহাটে-স্বতন্ত্র প্রার্থী পারভীন হাসান প্রীতি জয়ী হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি ৩টি ইউনিয়নে ভোট গণনা চলছে।
 
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ ৬ বিএনপি ১ স্বতন্ত্র ১
 
ফরিদপুরের সালথায় জয়ী আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ভাওয়ালে ফারুকুজ্জামান ফকির মিয়া, আটঘরে শহীদুল ইসলাম খান সোহাগ, সোনাপুরে খায়রুজ্জামান বাবু, রামকান্তুপুরে আশরাফ আলী লিঠু, বল্লভদীতে নুরুল ইসলাম ও গট্টিতে মো. হাবিবুর রহমান লাবলু। যদুনন্দী ইউপিতে বিএনপি প্রার্থী আবুল খায়ের মুন্সী ও মাঝারদিয়ায় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হামিদ চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
 
ভাঙ্গায় ৪টিতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র ৮টিতে
 
ভাঙ্গা উপজেলায় জয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, ঘারুয়া ইউপিতে শফিউদ্দিন মোল্লা, চুমুরদীতে সাখাওয়াত্ হোসেন, আজিমনগরে মোতলেপ মাতুব্বর ও কাউলিবেড়ায় আবুল হাসানাত দুদু বিজয়ী হয়েছেন। জয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন, তুজারপুরে পরিমল চন্দ্র দাস, চান্দ্র ইউপিতে গিয়াসউদ্দিন, নুরুল্লাগঞ্জে তরিকুল ইসলাম তারিক, হামেরদীতে রাসেল, আলগীতে কাওছার ভুইয়া, মানিকদাহে আবু সাঈদ মিয়া, নাসিরাবাদে নুরআলম সিদ্দিক লাবলূ ও কালামৃধায় লিটন মাতুব্বর লিঠু।
 
নরসিংদী সদরে ১০টিতে আওয়ামী লীগ ও ১টিতে স্বতন্ত্র নির্বাচিত
 
নরসিংদী সদর উপজেলায় নির্বাচিত আওয়ামী লীগের চেয়ারম্যানরা হলেন, হাজীপুরে ইউসুফ খান পিন্টু, আমদিয়ায় নাজিম উদ্দিন ভূইয়া রিপন, পাঁচদোনায় মিজানুর রহমান, কাঠালিয়ায় হারুন অর রশিদ মোল্লা, মেহেরপাড়ায় মাহবুবুল হাসান, পাইকারচরে আবুল হাসেম, করিমপুরে হারিছ মিয়া, নজরপুরে বাদল সরকার, আলোকবালীতে দেলোয়ার হোসেন সরকার দীপু ও চরদিঘলদীতে মুনসুর আহমেদ। শিলমান্দী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাকির নির্বাচিত হয়েছেন।
 
টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগ ৩, বিএনপি ২ ও স্বতন্ত্র ৩
 
টাঙ্গাইলের মির্জাপুরে নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, আনাইতারা ইউপিতে ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্শীতে মাহবুবুল আলম মল্লিক ও বাঁশতৈল ইউপিতে আতিকুর রহমান মিল্টন। বিএনপি প্রার্থীরা হলেন, ২নং জামুর্কী ইউপিতে আলী এজাজ খান চৌধুরী রুবেল ও গোড়াই ইউপিতে বিএনপির তারিকুল ইসলাম নয়া। স্বতন্ত্র প্রার্থীরা হলেন, মহেড়া ইউপিতে বাদশা মিয়া, বানাইলে ফারুক হোসেন ও ভাতগ্রামে আজাহারুল ইসলাম আজাহার।
 
সখিপুরে ৫টিতে আওয়ামী লীগ ও ১টিতে স্বতন্ত্র জয়ী
 
সখীপুর উপজেলায় জয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, কালিয়ায় এসএম কামরুল হাসান, কাকড়াজানে তারিকুল ইসলাম বিদ্যুত্, যাদবপুরে একেএম আতিকুর রহমান, বহুরিয়ায় গোলাম কিবরিয়া সেলিম, হাতিবান্ধায় মো. গিয়াস উদ্দিন। আর বহেড়াতৈল ইউপিতে স্বতন্ত্র প্রার্থী গোলাম ফেরদৌস বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
 
বাসাইল উপজেলায় আওয়ামী লীগ ২, বিএনপি ১ ও স্বতন্ত্র ১
 
জয়ী আওয়ামী লীগের চেয়ারম্যানরা হলেন, হাবলায় মো. খোরশেদ আলম ও কাউলজানিতে হাবিবুর রহমান চৌধুরী হবি। ফুলকিতে বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম বাবুল ও কাঞ্চনপুরে স্বতন্ত্র প্রাথী মামুনুর রশিদ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
 
জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ ১
 
ইসলামপুর উপজেলার পলবান্দা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শাহাদত্ হোসেন ডিহিদার জয়ী হয়েছেন। 
 
ময়মনসিংহের মুক্তাগাছায় আওয়ামী লীগ ৩, বিএনপি ৪ ও স্বতন্ত্র ২ ইউনিয়নে জয়ী
 
মুক্তাগাছা উপজেলায় জয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, বড়গ্রামে সিদ্দিকুজ্জামান সিদ্দিক, তাঁরাটিতে মনিরুজ্জামান মনির ও কুমারগাতায় আকবর আলী। বিএনপির জয়ী প্রার্থীরা হলেন, বাঁশাটিতে হাফিজুর রহমান মঞ্জু, মানকোনে একেএম আমিনুল ইসলাম, ঘোগায় কামরুজ্জামান লেবু ও খেরুয়াজানীতে  রফিকুল ইসলাম মাজাহারুল। স্বতন্ত্র প্রার্থীরা হলেন, দুল্লায় হোসেন আলী  হুশি, কাশিমপুরে মোহাম্মদ ইফতেখার রছুল চৌধুরী।
 
ব্রাহ্মণবাড়িয়া সদরে ১০টি আওয়ামীলীগ, ১টি স্বতন্ত্র
 
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ১১ টি ইউনিয়নের নির্বাচনে আওয়ামীলীগ ১০টি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়। আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, মজলিশপুর ইউনিয়নে মোঃ তাজুল ইসলাম, বুধল ইউনিয়ন আব্দুল হক, সুহিলপুর আজাদ হাজারী আঙ্গুর, রামরাইল ইউনিয়নের শাহাদত্ হোসেন , নাটাই উত্তর ইউনিয়নের হাবিবুল্লাহ বাহারা, মাছিহাতা  ইউনিয়নের আল আমিন, সুলতানপুর ইউনিয়নে ফিরোজুর রহমান ওলিও , বাসুদেব ইউনিয়নে মোবাশ্বের আলম ভূইয়া, তালশহর পূর্ব এনামুল হক ওসমান, সাদেকপুর ইউনিয়নে এডঃ আব্দুল হাই। নাটাই দক্ষিণ ইউনিয়নে নাজমুল হক (স্বতন্ত্র),
 
কসবা উপজেলায় ৮টিতেই আওয়ামীলীগ জয়ী
 
কসবা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের ৮জন প্রার্থীই চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন  মূলগ্রাম ইউপি মঈনুল ইসলাম, মেহারী ইউপি মো:আলম মিয়া, বাদৈর ইউপি  আবু জামাল খান, বিনাউটি ইউপি  এড. ইকবাল হোসেন, গোপীনাথপুর ইউপি  এস এম এ মান্নান, কসবা পশ্চিম ইউপি মো:মানিক মিয়া, কায়েমপুর ইউপি মো:ইয়াকুব আলী ভুইয়া ও বায়েক ইউপি আল মামুন ভুইয়া।
 
লক্ষ্মীপুর সদরে ১১টিতে আওয়ামীলীগ জয়ী
 
লক্ষ্মীপুর সদর উপজেলার ১২টির ১১টি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন, পার্বতীনগর ইউনিয়নে সালাহ উদ্দিন আহমেদ ভূঁঞা, বশিকপুর ইউনিয়নে আবুল কাশেম জেহাদী, মান্দারী ইউনিয়নে মিজানুর রহিম, চরশাহী ইউনিয়নে গোলজার মোহাম্মদ, কুশাখালী ইউনিয়নে মোঃ নুরুল আমিন, তেওয়ারীগঞ্জ ইউনিয়নে ওমর ফারুক ইবনে হুছাইন, হাজিরপাড়া ইউনিয়নে মোহাম্মদ সামছুল আলম বাবুল পাটওয়ারী, ভবানীগঞ্জ ইউনিয়নে মোঃ সাইফুল হাসান রনি, দত্তপাড়া ইউনিয়নে আহসানুল কবির রিপন, উত্তর জয়পুর ইউনিয়নে আবুল কাশেম চৌধুরী ও চন্দ গঞ্জ ইউনিয়নে নুরুল ইসলাম বাবুল। দু’টি কেন্দ্রের ভোট স্থগিত থাকায় দিঘলী ইউনিয়নে ফলাফল বন্ধ আছে।
 
রাঙ্গুনিয়ায় ১২ ইউপি আওয়ামী লীগ বিজয়ী
 
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ১২টি সবকয়টিতে আওয়ামী লীগ জয়ী হয়েছে। এর মধ্যে শিলক ইউনিয়নে নজরুল ইসলাম, পদুয়া ইউনিয়নে গোলাম কবির তালুকদার, রাজানগর ইউনিয়নে ইঞ্জিনিয়ার শামশুল আলম ও কোদালা ইউনিয়নে আব্দুল কাইয়ুম বিনাভোটে আগেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যান্য ৮টি সবকটি ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানগন হচ্ছেন, হোসনাবাদ ইউনিয়নে মীর্জা মোহাম্মদ সেকান্দর, বেতাগী ইউনিয়নে নুর কতুবুল আলম, ইসলামপুর ইউনিয়নে ইকবাল হোসেন চৌধুরী মিল্টন,দক্ষিন রাজানগর ইউনিয়নে আহমদ ছৈয়দ তালুকদার, লালানগর ইউনিয়নে মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, সরফভাটা ইউনিয়নে শেখ ফরিদউদ্দিন চৌধুরী,পোমরা ইউনিয়নে কতুবউদ্দিন চৌধুরী, পারুয়া ইউনিয়নে জাহেদুল আলম।
 
চন্দনাইশে ৭টিতে আওয়ামী লীগ জয়ী
 
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৭টি ইউনিয়নের ৭টিতেই আওয়ামী লীগ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার মধ্যে জোয়ারা ইউনিয়নে আমিন আহমেদ চৌধুরী রোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য ইউনিয়ন পরিষদের মধ্যে কাঞ্চনাবাদে মুজিবুর রহমান, বরকলে হাবিবুর রহমান, বরমা-তে নুরুল ইসলাম, বৈলতলী-তে আনোয়ার মোস্তাফা চৌধুরী দুলাল, হাশিমপুরে আলমগীরুল ইসলাম চৌধুরী এবং ধোপাছড়িতে মোরশেদুল আলম নির্বাচিত হয়েছেন।
 
হোমনায় আওয়ামী লীগ ৬, বিএনপি ২ স্বতন্ত্র ১টিতে জয়ী
 
কুমিল্লার হোমনা উপজেলার ৯ ইউনিয়নের মধ্য ৬ টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি ও ১ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিজয়ীরা হলেন- মাথাভাঙ্গা ইউনিয়নে মো. নাজিরুল হক ভূইয়া, নিলখি ইউনিয়নে জালাল উদ্দিন, জয়পুর ইউনিয়নে তাইজুল ইসলাম মোল্লা, ভাসানিয়া ইউনিয়নে নূরুল ইসলাম বিএসসি, চান্দেরচর ইউনিয়নে আবুল বাসার মোল্লা, দুলালপুর ইউনিয়নে জসীম উদ্দিন সওদাগর। বিএনপির বিজয়ীরা হলেন- ঘাড়মোড়া ইউনিয়নে মো. শাহজাহান মোল্লা, ঘাগুটিয়া ইউনিয়নে মো. মফিজুল ইসলাম গণি ও আছাদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জালাল উদ্দিন পাঠান জয়ী হন।
 
রংপুরে আওয়ামী লীগ ৭টি, জাপা ২টি, স্বতন্ত্র ৭টি
 
বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে আহসানুল হক চৌধুরী টুটুল (আওয়ামী লীগ), লোহানীপাড়ায় ডুলু শাহ (আওয়ামী লীগ), কুতুবপুরে আলহাজ্ব আতিয়ার রহমান দুলু (আওয়ামী লীগ), দামোদরপুরে আজিজুল হক সরকার (আওয়ামী লীগ), গোপালপুরে আজিজুর রহমান (আওয়ামী লীগ), রামনাথপুর ইউনিয়নে আব্দুল্লাহ-আল মামুন (বিদ্রোহী), মধুপুর ইউনিয়নে আয়নাল হক (স্বতন্ত্র), কালুপাড়ায় শহিদুল হক মানিক (স্বতন্ত্র), গোপিনাথপুরে মনোয়ার হোসেন সেভেন্টি (স্বতন্ত্র), রাধানগরে সাখাওয়াত হোসেন হীরা (স্বতন্ত্র)। তারাগঞ্জ উপজেলার কুর্শায় আফজালুল হক সরকার (আওয়ামী লীগ), হাড়িয়াকুটিতে হারুন-অর-রশিদ বাবুল (আওয়ামী লীগ), সয়ার ইউনিয়নে এসএম মহিউদ্দিন আজম কিরণ (বিদ্রোহী), এছাড়া ইকরচালী ইউনিয়নে রফিকুল ইসলাম (স্বতন্ত্র) এবং আলমপুর ইউনিয়নে মঞ্জুর কাদের চৌধুরী সবুজ (জাতীয় পার্টি (জাপা)। রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ফারুক মিয়া (জাতীয় পার্টির (জাপা)।
 
ঠাকুরগাঁও আওয়ামী লীগ ৮টি, বিএনপি ১টি
 
ঠাকুরগাঁও সদর উপজেলার- আউলিয়াপুরে আতিকুর রহমান (আওয়ামী লীগ), বেগুনবাড়ীতে বনি আমীন (আওয়ামী লীগ), বালিয়ায় নুর এ আলম ছিদ্দিকী (আওয়ামী লীগ), দেবীপুরে মোয়াজ্জেম হোসেন (আওয়ামী লীগ), গড়েয়ায় রেজওয়ানুল ইসলাম (বিএনপি), জগন্নাথপুরে আলাউদ্দীন (আওয়ামী লীগ), নারগুনে সেরেকুল ইসলাম (আওয়ামী লীগ), সালান্দরে মাহাবুব আলম (আওয়ামী লীগ) ও শুকানপুকুরী ইউনিয়নে আনিছুর রহমান (আওয়ামী লীগ) ।
 
দিনাজপুরে আওয়ামী লীগ ৮, বিএনপি ৭, স্বতন্ত্র ৬
 
দিনাজপুর সদর উপজেলার- আস্করপুরে জিয়াউর রহমান (আওয়ামী লীগ), আউলিয়াপুরে আব্দুর রাজ্জাক (বিএনপি), চেহেলগাজীতে আনিসুর রহমান বাদশা (বিএনপি), ফাজিলপুরে সিরাজুল ইসলাম (বিএনপি), কমলপুরে মাজেদুর রহমান (বিদ্রোহী), শংকরপুরে ইসাহাক আলী (আওয়ামী লীগ), শশরায় রফিকুল ইসলাম (বিএনপি), শেখপুরায় বাবুল আক্তার (আওয়ামী লীগ), সুন্দরবনের সুকুমার রায় (আওয়ামী লীগ) ও উথরাইল ইউনিয়নে এমদাদ সরকার (আওয়ামী লীগ)।
 
বীরগঞ্জ উপজেলার-ভোগনগরে বদিউজ্জামান পান্না (স্বতন্ত্র), মরিচায় হেলাল উদ্দিন চৌধুরী (আওয়ামী লীগ), মোহাম্মদপুরে গোপাল চন্দ্র শর্মা (বিদ্রোহী), মোহনপুরে মাজেদুল ইসলাম মাস্টার (বিএনপি), নিজপাড়ায় এমএ খালেক (বিদ্রোহী), পলাসবাড়ীতে জুয়েল রানা (বিএনপি), পাল্টাপুরে তাবার হোসেন (বিএনপি), শতগ্রামে কুতুব উদ্দিন আহমেদ (স্বতন্ত্র), সাতোরে শেখ রেজাউল করিম (আওয়ামী লীগ), শিবরামপুরে জনক চন্দ্র অধিকারী (বিদ্রোহী) ও সুজালপুরে মহেশ চন্দ্র রায় (আওয়ামী লীগ)।
 
নীলফামারীতে আওয়ামী লীগ ৫টি ও ৬টি স্বতন্ত্র
 
জলঢাকা উপজেলার- ধর্মপালে জামিনুর রহমান (স্বতন্ত্র), গোলনায় কামরুল আলম কবীর (বিদ্রোহী), কাঁঠালীতে সোহরাভ হোসেন তুহিন (আওয়ামী লীগ), খুটামারায় আবু সায়ীদ শামীম (আওয়ামী লীগ), মীরগঞ্জে হুমায়ুন কবির খান (বিদ্রোহী), শিমুলবাড়ী হামিদুল ইসলাম (আওয়ামী লীগ), বালাগ্রামে রবিউল ইসলাম লিপন (বিদ্রোহী), ডাউয়াবাড়ীতে রোকনুজ্জামান খোকন (বিদ্রোহী), গোলমুন্ডায় তোজাম্মেল হক (জামায়াত-স্বতন্ত্র), কৈমারীতে রেজাউল হক বাবু (আওয়ামী লীগ) ও শৌলমারী ইউনিয়নে প্রাণোজিত রায় পলাশ (আওয়ামী লীগ)।
 
হবিগঞ্জে ১৩ আওয়ামী লীগ, বিএনপি ৪, স্বতন্ত্র ১৩
 
হবিগঞ্জের ৩০টি ইউনিয়নের ১৩টিতে আওয়ামী লীগ, বিএনপি ৪, স্বতন্ত্র ১৩ টিতে চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। আর লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ফলাফল রাত সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া যায়নি। বিজয়ীরা হচ্ছেন- মাধবপুরে বুল্লা ইউপিতে বিএনপির প্রার্থী সামছুল ইসলাম মামুন, ধর্মঘর বিএনপি সামছুল ইসলাম কামাল, চৌমুহনী আওয়ামী লীগ মো. আপন মিয়া, ছাতিয়াইন আওয়ামী লীগ বিদ্রোহী আব্দুস শহীদ, জগদীশপুর আওয়ামী লীগ শফিকুল ইসলাম, নয়াপাড়া বিএনপি বিদ্রোহী সৈয়দ মো. আলমগীর, বহরা আওয়ামী লীগ বিদ্রোহী আরিফুর রহমান, বাঘাসুরা আওয়ামী লীগ বিদ্রোহী শাহাব উদ্দিন, শাহজাহানপুর আওয়ামী লীগ বিদ্রোহী তৌফিকুল ইসলাম চৌধুরী, আন্দিউড়া আওয়ামী লীগ আতিকুর রহমান, আদাঐর আওয়ামী লীগ ফারুক পাঠান।
 
নবীগঞ্জে সদর আওয়ামী লীগ সাজু আহমেদ চৌধুরী, আউশকান্দি স্বতন্ত্র মহিবুর রহমান হারুন, বড় ভাকৈর পূর্ব বিএনপি বিদ্রোহী আশিক মিয়া, বড় ভাকৈর পশ্চিম আওয়ামী লীগ বিদ্রোহী সত্যজিত্ দাশ, করগাঁও বিএনপি ছাইম উদ্দিন, বাউশা আওয়ামী লীগ আবু সিদ্দিক, কালিয়ারভাঙ্গা আওয়ামী লীগ বিদ্রোহী নজরুল ইসলাম, ইনাতগঞ্জ স্বতন্ত্র ফজলুর রশিদ, দিঘলবাক আওয়ামী লীগ আবু সাইদ এওলা মিয়া, দেবপাড়া আওয়ামী লীগ বিদ্রোহী জাবেদুর রহমান, পানিউমদা আওয়ামী লীগ ইজাজুর রহমান, কুর্শি আওয়ামী লীগ আলী আহমেদ মুছা, গজনাইপুর ইমদাদুর রহমান মুকুল।
 
লাখাই উপজেলার সদর বিএনপি আরিফুল ইসলাম রুপম, মুড়িয়াউক বিএনপি বিদ্রোহী মলাই মিয়া, করাব আওয়ামী লীগ আব্দুল হাই কামাল, মোড়াকরি আওয়ামী লীগ বিদ্রোহী ফয়ছল মোল্লা, বুল্লা আওয়ামী লীগ মোক্তার হোসেন বেনু। বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নে আওয়ামী লীগ আব্দুল কুদ্দুছ শামীম।
 
যশোরে নৌকা ১৭, স্বতন্ত্র ৭, বিএনপি ৩, ওয়ার্কার্স পার্টি ১
 
যশোর:অভয়নগর উপজেলার- বাঘুটিয়া বাবুল আক্তার (নৌকা), প্রেমবাগে মফিজ উদ্দিন (নৌকা), সুন্দলীতে বিকাশ রায় কফিল (নৌকা), পায়রায় কৃষ্ণ পদ দত্ত (নৌকা), চলিশিয়ায় মো. নাদির মোল্লা (নৌকা), সিদ্ধিপাশায় খান এ কামাল (নৌকা), শ্রীধরপুরে মোহাম্মদ আলী মোল্লা (স্বতন্ত্র) ও শুভড়ারায় আব্দুর রাজ্জাক বিশ্বাস (নৌকা)। বাঘারপাড়া উপজেলার- বাসুয়াড়ীতে আবু সাইদ সরদার (আওয়ামী লীগ বিদ্রোহী), বন্দবিলায় সবদুল হোসেন খান (ওয়ার্কার্স পার্টি), দরাজহাটে আইয়ুব হোসেন বাবলু (আওয়ামী লীগ বিদ্রোহী), ধলগ্রামে সুবাস দেবনাথ (নৌকা), দোহাকুলায় ওয়াহিদুর রহমান আবু মোতালেব (নৌকা), জামদিয়ায়  কামরুল ইসলাম টুটুল (আওয়ামী লীগ বিদ্রোহী), জহুরপুরে রেজাউল ইসলাম (নৌকা), নারিকেল বাড়িয়ায় আবু তাহের আবুল সরকার (আওয়ামী লীগ বিদ্রোহী) ও রায়পুরে মঞ্জুর রশীদ স্বপন (নৌকা)। কেশবপুর উপজেলার- বিদ্যানন্দকাটিতে আমজাদ হোসেন (আওয়ামী লীগ বিদ্রোহী), গৌরীঘোনায় এসএম হাবিবুর রহমান (নৌকা), কেশবপুর সদরে আলাউদ্দিন আলা (বিএনপি), মজিদপুরে আবুবক্কার আবু (বিএনপি), মঙ্গলকোটে মনোয়ার হোসেন (আওযামী লীগ বিদ্রোহী), পাঁজিয়ায় শফিকুল ইসলাম মুকুল (নৌকা), সাগরদাড়ীতে মোস্তাফিজুল ইসলাম মুক্ত (নৌকা), সুফলাকাটীতে মাস্টার আব্দুস সামাদ (নৌকা), ত্রিমোহিনীতে আনিসুর রহমান (নৌকা), সাতবাড়িয়ায় শামসুউদ্দীন দফাদার (নৌকা) ও হাসানপুরে জুলমত আলী (বিএনপি)।
 
চুয়াডাংগায় নৌকা ২, বিএনপি ১ স্বতন্ত্র ৩
 
চুয়াডাংগা:দামুড়হুদা উপজেলার-দামুড়হুদা সদরে প্রভাষক শরীফুল আলম (স্বতন্ত্র), জুড়ানপুরে মো. সোহরাব হোসেন (নৌকা), কার্পাসডাঙ্গায় খলিলুর রহমান ভুট্টু (নৌকা) ও কুড়ালগাছীতে এনামুল কবির ইনু (আওয়ামী লীগের বিদ্রোহী)। জীবননগর উপজেলার- আন্দুলবাড়ীয়ায় শেখ সফিকুল ইসলাম মোক্তার (বিদ্রোহী) ও সীমান্ত ইউপিতে মঈন উদ্দিন ময়েন (বিএনপি)।
 
ঝিনাইদহে নৌকা ৪, বিএনপি ২, স্বতন্ত্র ২
 
ঝিনাইদহ:ঝিনাইদহ সদর উপজেলার- গান্নায় নাসির উদ্দিন মালিতা (নৌকা), হলিধানীতে আব্দুর রশিদ মিয়া (নৌকা), কুমড়াবাডিয়ায় আশরাফ ইসলাম (নৌকা), মুধুহাটিতে ফারুক হোসেন জুয়েল (আওয়ামী লীগ বিদ্রোহী), মহারাজপুরে খোরশেদ আলম (বিএনপি), সাগান্নায় মো. আলা উদ্দিন (বিএনপি) ও সাধুহাটিতে নাজির উদ্দিন (আওয়ামী লীগ বিদ্রোহী),  ইউনিয়ন। হরিনাকুণ্ডর চাঁদপুর ইউনিয়নে গোলাম মোস্তফা (নৌকা)।
 
নড়াইলে নৌকা ৫, স্বতন্ত্র ৬
 
নড়াইল: কালিয়া উপজেলার- বাবরা হাচলা-মো. মোজাম্মেল হোসেন (স্বতন্ত্র), হামিদপুর- মো. নাহিদ হোসেন মোল্লা (স্বতন্ত্র), চাঁচুড়ী- মো. সিরাজুল ইসলাম হিরক (নৌকা), পুরুলিয়া- মো. আমিরুল ইসলাম মনি (স্বতন্ত্র), সালামাবাদ-শামীম আহমেদ (নৌকা) ও বড়নাল ইলিয়াছাবাদ- ফিরোজ মল্লিক (নৌকা)। লোহাগড়া উপজেলার-দিঘলিয়া- লতিফুর রহমান পলাশ (স্বতন্ত্র), কাশিপুর- মো. মতিয়ার রহমান (আওয়ামী লীগ, বিনা প্রতিদ্বন্ধিতায়) , জয়পুর- মো. আখতার হোসেন (নৌকা), মল্লিকপুর-মো. মোস্তফা কামাল (স্বতন্ত্র) ও ইতনা-সরকার নাজমুল হাসান টগর (স্বতন্ত্র)।
 
জয়পুরহাটে নৌকা ৫
 
জয়পুরহাট:কালাই উপজেলার- আহম্মেদাবাদে আলী আকবর (নৌকা), মাত্রাইয়ে আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক (নৌকা), পুনটে আব্দুল কুদ্দুস ফকির (নৌকা), উদয়পুরে ওয়াজেদ আলী দাদা (নৌকা) ও জিন্দারপুরে জিয়াউর রহমান জিয়া (নৌকা)।
 
পাবনায় আওয়ামী লীগ ১৪, বিএনপি ১, স্বতন্ত্র ১
 
পাবনা:সাঁথিয়া উপজেলার-আর-আতাইকুলায় কোরবান আলী বিশ্বাস (নৌকা), ভুলবাড়িয়ায় ইউনুস মাস্টার (নৌকা), ধোপাদাহে সালাহ উদ্দিন (বিএনপি), ধুলাউড়িতে জরিপ আহমেদ মাস্টার (নৌকা), গৌরীগ্রামে জয়নুল আবেদীন (স্বতন্ত্র), কাশিনাথপুরে মীর মঞ্জুর ইলাহী (নৌকা), ক্ষেতুপাড়ায় মনসুর আলম পিন্সু (নৌকা), নাগডেমরায় হারুন অর রশিদ (নৌকা) ও নন্দনপুরে রবিউল ইসলাম লিটন মোল্লা (নৌকা) ইউনিয়ন। ঈশ্বরদী উপজেলার- দাশুরিয়ায় বকুল সরদার (নৌকা), লক্ষীকুন্ডায় আনিসুর রহমান শরীফ (নৌকা), মুলাডুলীতে সেলিম মালিথা (নৌকা), পাকশীতে এনামুল হক বিশ্বাস (নৌকা), সাহাপুরে মতলেবুর রহমান মিনহাজ (নৌকা), ছলিমপুরে আব্দুল মজিদ বাবলু মালিথা (নৌকা ও সাঁড়ায় এমদাদুল হক রানা সরদার (নৌকা)।
 
বগুড়ায় নৌকা ৯, বিএনপি ৩, স্বতন্ত্র ৪
 
বগুড়া: কাহালু উপজেলার- বীরকেদারে মো. সেলিম উদ্দিন প্রামাণিক (বিএনপি), মুরাইলে মো. হারিছ উদ্দিন (নৌকা), কাহালু সদরে পিএম বেল্লাল হোসেন (স্বতন্ত্র), কালাইয়ে আবু তাহের সরদার (স্বতন্ত্র), নারহট্টতে রুহুল আমিন তালুকদার (নৌকা)। দুপচাচিয়া উপজেলার- চামরুলে শাহজাহান আলী (বিএনপি), গুনাহারে শাহ মোহাম্মদ আব্দুল খালেক (নৌকা), দুপচাচিয়া সদরে তোজাম্মেল হক তোজাম (স্বতন্ত্র), গোবিন্দপুরে মনোয়ার উদ্দিন হেলাল (বিএনপি) ও জিয়ানগরে আব্দুল হাকিম তালুকদার (নৌকা)। আদমদিঘী সদর জিল্লুর রহমান (নৌকা), চাঁপাপুরে অ্যাডভোকেট সামছুল হক (নৌকা), ছাতিয়ানগ্রামে আব্দুল হক আবু (নৌকা), কুন্দগ্রামে বেলাল হোসেন (আওয়ামী লীগ বিদ্রোহী), নশরতপুরে শামসুল আলম (নৌকা) ও সান্তাহারে এরশাদুল হক টুলু (নৌকা)।
 
বরিশাল বিভাগ
 
বরিশাল: বাকেরগঞ্জ উপজেলার- দুর্গাপাশায় এসএম সিরাজুল ইসলাম বাশার সিকদার (নৌকা)। উজিরপুর উপজেলার- গুটিয়া ইউনিয়নে তিনটি কেন্দ্র স্থগিত।