ময়মনসিংহের মুক্তাগাছা-২ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন জামালপুরের ইসলামপুর থেকে দুইশ নব্বই পিস ইয়াবা উদ্ধারসহ ২ জনকে আটক করেছে।
শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। আটককৃতরা হলেন- মো. সুজন মিয়া (২৫) ও মো. সোহেল রানা (২৫)।
মুক্তাগাছা-২ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাতে এপিবিএন-এর ওসি (অপারেশন এন্ড ইন্টিলিজেন্স সেল) মো. কাইয়ুমের নেতৃত্বে জামালপুর জেলার ইসলামপুর থানা এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় চিনারচর মোল্লাবাড়ী এলাকায় আসামি মো. সুজন মিয়া (২৫), ও মো. সোহেল রানাকে (২৫) ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তাদের জামালপুর জেলার ইসলামপুর থানায় সোর্পদ করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
