পাংশায় কিশোরের মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৯ মে ২০১৬, ১২:২৬
রাজবাড়ীর পাংশা উপজেলায় এক কিশোর ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিন্টু (১৫) উপজেলার পাট্টা গ্রামের লিয়াকত আলীর ছেলে।
 
রবিবার সকালে পাংশা পৌর শহরের বিষ্ণপুর গ্রামের একটি পাট ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত শনিবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সে। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায় নি রিন্টুর। পরে আজ রবিবার সকালে পৌরসভার বিষ্ণপুর গ্রামের একটি পাট ক্ষেতে নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।