কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে ঠাকুরগাঁয়ে সরকারিভাবে চলতি মৌসুমের ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে সদর উপজেলা এলএসডি গুডান চত্বরে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ অভিযানের উদ্ভোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।
এ উপলক্ষে এক আলোচনা সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাব্বের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম প্রমুখ ।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর ২৩ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে জেলায় ৮ হাজার ২শ ৪৮ মে. ট. ধান সংগ্রহ করবে। সংগ্রহ অভিযান আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে।
