উল্কা

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২০:৩৪

উল্কা দেখে ঠিক মনে হয়
পড়লো যেন তারা খসে,
ওই সময়ে আমরা সবাই
হই রে বাঁধন-হারা খোশে।

ছায়াপথে ঘুরতে থাকা
পাথরগুলোর ঘর্ষণেতে
উল্কা ঘটে। অনেকখানেও
হয় শুনি খুব বর্ষণ এতে।

মাটির দিকে ছুটতে থাকে
উল্কাগুলো চড়া রাগে,
অদৃশ্য হয় বায়ুর স্রোতে
বেশির ভাগই পড়ার আগে।

উল্কা পড়ে ডায়নোসরের
বিলুপ্তি যে ঘটেছিল—
এই সেদিনও সবার মাথায়
এই ইতিহাস মোটে ছিলো?

সেদিন ছিলো এই আমাদের
ভেতরটাতে অদ্যুতি তো,
বিজ্ঞান এসে করলো এখন
সব মানুষের বোধ উদিত।