আপনার রাশিফল

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২০:২৩

২০ মার্চ ২০১৯ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ৬ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ এবং ১২ রজব ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ২ ও ৭। শুভ বার: সোম। শুভ রত্ন: অ্যামিথিস্ট ও মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। মনের মানুষকে আজ চাইলে প্রস্তাব দিতে পারেন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আবেগ সংযত রাখুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বন্ধুদের সঙ্গে কোথাও আনন্দ-ভ্রমণে যেতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশা-গত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। তীর্থযাত্রা হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সংকট উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।