স্টেট ইউনিভার্সিটির কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

আপডেট : ২৯ মে ২০১৬, ২০:৪৯
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আয়োজিত এসইউবি কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে ইউনিভার্সিটির ধানমন্ডিস্থ প্রধান ক্যাম্পাসে উপাচার্য ড. ইফতেখার গণি চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
 
গত এপ্রিল ও মে মাসে ঢাকার কুইন্স কলেজ, পাইওনিয়ার কলেজ এবং ঢাকা গোল্ডেন কলেজে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এসব পুরস্কার বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন দেশের শীর্ষস্থানীয় পত্রিকা ইত্তেফাক, অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম ও রেডিও ঢাকা এফএম।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ'র ট্রেজারার মেজর জেনারেল (অবঃ) মোহাম্মাদ শাহজাহান, রেজিস্ট্রার প্রফেসর এ ওয়াই এম ইকরাম উদ দৌলাহ্ এবং অতিরিক্ত রেজিস্ট্রার লে. কর্নেল (অবঃ) খন্দকার জহিরুল আলম সহ প্রমুখ। 
 
এছাড়া, পুরস্কার বিতরণ শেষে বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।