টঙ্গীতে ঝুট গুদামে আগুন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

আপডেট : ৩০ মে ২০১৬, ১১:১৫
গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় দুইটি ঝুট গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন ও দমকল বাহিনীর এক কর্মী আহত হয়েছেন।
 
সোমবার সকাল আটটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি গুদামে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে দ্বিতীয় গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। এ সময়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা যান। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় দমকল বাহিনীর এক কর্মী আহত হন। দমকল বাহিনীর দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
 
টঙ্গী দমকল বাহিনীর স্টেশন অফিসার মো. সেলিম মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।