বর্ষাকালীন ছুটিসহ পবিত্র রমজান, শব-ই-ক্বদর এবং ঈদুল ফিতর উপলক্ষে ১ জুন (বুধবার) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে ১৫ জুলাই থেকে।
ছুটির এই সময়টাতে বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটসমূহের ক্লাস বন্ধ থাকলেও পূবনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষাকালীন ছুটিসহ পবিত্র রমজান, শব-ই-ক্বদর এবং ঈদুল ফিতর উপলক্ষে ১ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।
এদিকে ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থানরত শিক্ষার্থীরা বাড়িতে যেতে শুরু করেছে।
