জগন্নাথপুরে প্রিজাইডিং অফিসারসহ কেন্দ্রের কর্মকর্তাদের উপর হামলা, মামলা

আপডেট : ৩০ মে ২০১৬, ১৩:১৭
পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার অরুন কান্তি তালুকদারসহ ভোটকেন্দ্রের কর্মকর্তাদের আহত করে ব্যালেট বাক্স, নির্বাচনী সরঞ্জাম ও ভাতার নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
 
রবিবার ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কৃষি ব্যাংক ব্যবস্থাপক আহত অরুন কান্তি তালুকদার বাদী হয়ে মামলাটি করেন। মামলায়  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসানের সমর্থক সৈয়দপুর মোকামপাড়া গ্রামর সৈয়দ মিজান, একই গ্রামের ইশানকোনা পাড়ার  সৈয়দ আমির আলী ও বুধরাইল গ্রামের ফুলকাছ মিয়াসহ অজ্ঞাতনামা দুই/তিন শ জনকে আসামি করা হয়েছে।
 
এদিকে হামলায় আহত ওই প্রিজাইডিং অফিসার ও  ভোট গ্রহণের দায়িত্বরত কর্মকর্তা তাজ উদ্দিন (৪০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।