কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় ১২ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত নেতারা হলেন, নবীপুর পূর্ব ইউনিয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের (আনারস), আকুবপুর ইউনিয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শিমুল বিল্লাহ, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাষেম (আনারস), ধামঘর ইউনিয়নের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম (আনারস), শ্রীকাইল ইউনিয়নের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম (চশমা), বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম (আনারস), পূর্বধইর পূর্ব ইউনিয়নের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন কুমার শিব (আনারস), যাত্রাপুর ইউনিয়নের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ (আনারস), ছালিয়াকান্দি ইউনিয়নের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু মুছা সরকার (আনারস), শ্রীকাইল ইউনিয়নের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মুহাম্মদ বশীর (ঘোড়া), বাঙ্গরা পূর্ব ইউনিয়নের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আ. হাকিম সওদাগর (ঘোড়া), বাঙ্গরা পূর্ব ইউনিয়নের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী আব্দুল মান্নান (চশমা)।
