তিন তরুণীকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার, গ্রেফতার ৬

আপডেট : ৩০ মে ২০১৬, ১৪:২০
তিন তরুণীকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এ সময় ছয় পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, লিটন (৩০), শামীম (২৮), মাসুদ (৩৮), রবিউল (৪০), রফিকুল (২৪) ও স্বপ্না (২২)। উদ্ধারকৃতরা হলেন, ফাতেমা (২২), রিতা (২০) ও রোকসানা (২০)।
 
রবিবার রাতে ময়মনসিংহ ও গাজীপুরের টঙ্গী এলাকায় পৃথক অভিযান চালায় র‌্যাব।
 
র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, তিন তরুণীকে পাচারকারীরা ভারতে চাকরির লোভ দেখিয়ে নিয়ে যায়। পরে তারা ময়মনসিংহ ও টঙ্গী এলাকায় তরুণীদের পতিতালয়ে বিক্রি করে দেয়। অভিযোগের ভিত্তিতে অীভযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।