ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবির আটককৃত প্রায় চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার এগুলো ধ্বংস করা হয়।
মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় হুইস্কি, ফেনসিডিল, ফেনসিডিল জাতীয় সিরাপ, গাজা, ইয়াবা, পাতার বিড়ি ও চোলাই মদ রয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ফজলে কাদের আহমেদ, কর্ণেল গাজী মোঃআহসানুজ্জামান,লেফটেন্যান্ট কর্নেল শেখ ফরহাদুজ্জামান ও বিজিবির ঊর্ধতন কর্মকর্তাসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ।
