রায়পুরে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু

আপডেট : ৩০ মে ২০১৬, ১৫:৫৪
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তিন বছর পর আবারো সরকারিভাবে চলতি মৌসুমের ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
 
সোমবার দুপুরে ধান সংগ্রহ শুরু হয়। লক্ষ্য, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করা।  সংগ্রহ অভিযানের উদ্বোধন  করেন উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার। এর আগে গত তিন বছর উপজেলায় মিল সঙ্কট দেখিয়ে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করেনি উপজেলা খাদ্য কর্মকর্তারা। 
 
উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে পৌর মেয়র ইসমাইল খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম ও কৃষি কর্মকর্তা জহির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন ।
 
উল্লেখ্য, রায়পুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদফতর ২৩ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ছয় হাজার পাঁচ শ ৫৮ মে. ট. ধান সংগ্রহ করবেন। সংগ্রহ অভিযান আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে।