কুয়েতে তিন বছর বয়সী নিজের মেয়েকে পিটিয়ে হত্যা করে তার লাশ ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখার অভিযোগে পুলিশ বাবা-মাকে গ্রেফতার করেছে। রবিবার রাতে সরকারি বার্তা সংস্থা কুনা-র বরাত দিয়ে মন্ত্রণালয় জানায়, ইজরা নামের তাদের শিশুকে নির্যাতন করে মেরে ফেলায় সালেম বুহান (২৬) এবং তার স্ত্রী আমিরা হোসেনকে (২৩) অভিযুক্ত করা হয়েছে।
তারা নেশাগ্রস্থ হয়ে একাজ করেছে বলে জানানো হয়। কোন তারিখের কথা উল্লেখ না করে মন্ত্রণালয় জানায়, লাশটি এক সপ্তাহ ধরে একটি ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। পরে মন্ত্রণালয় জানায়, পুলিশ জানতে পেরে সেখান থেকে এ শিশুর লাশ উদ্ধার করে।
ময়না তদন্তে ইজরার কাঁধ ও পায়ে পুড়ে যাওয়ার চিহ্ন পাওয়া যায়। খবরে আরো বলা হয়, বাবার কম বয়সী আরো তিন সন্তান রয়েছে। এএফপি।
