বিজয় মিছিলে বজ্রপাত, নিহত এক, আহত ৮

আপডেট : ৩০ মে ২০১৬, ১৭:৪৭
টাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিজয় মিছিলের সময় বজ্রপাতে রবিউল ইসলাম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।
 
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কাউলজানী ইউনিয়নের মলিয়ানপুর উত্তরপাড়াতে এ ঘটনা ঘটে। রবিউল কাউলজানী গ্রামের চকপাড়ার বছির উদ্দিনের ছেলে।
 
জানা যায়, ২৮ মে অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার কাউলজানী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হবি চৌধুরী বিজয়ী হন। তার বিজয় উপলক্ষে সোমবার দুপুরে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি দুপুরে মলিয়ানপুর এলাকায় এসে পৌঁছালে হঠাৎ বজ্রপাত ঘটে। এতে গুরুতর আহত হয় রবিউলসহ ৯ জন। তাদের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে  ঘোষণা করেন।
 
চেয়ারম্যান হাবিবুর রহমান হবি চৌধুরী বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। আমি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।