গ্রীষ্মকালীন এবং পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ৪০ দিন ছুটি থাকবে। আগামী বুধবার থেকে এ ছুটি শুরু হচ্ছে।
সোমবার রুয়েটের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান হয়।
রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে আগামী ১ জুন থেকে ৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে রুয়েট বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগসমূহের কাজ যথারীতি চলবে। এ ছাড়া পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৬ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ছুটি চলবে। এ সময় কোন প্রকার ক্লাশ অনুষ্ঠিত হবে না। তবে পূর্ব থেকে নির্ধারিত সকল বিভাগের পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। রমজানের অবকাশকালে রুয়েটের অফিসের সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
