মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার

আপডেট : ৩০ মে ২০১৬, ১৯:৩৪
গজারিয়ায় সোমবার যাত্রীবাহী লঞ্চ থেকে ৪ লাখ ৮৮ হাজার ৬০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
 
পরে বিকালে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবা বিলকিসের উপস্থিতিতে মেঘনা তীরে পুড়িয়ে পুড়িয়ে দেয়া হয়।
 
কোস্টগার্ড স্টেশন পাগলার নির্বাহী কর্মকর্তা এম এনায়েত উল্লাহ জানান, দক্ষিণাঞ্চলগামী এমভি লামিয়া থেকে এগুলো জব্দ করা হয়। তবে জালের মালিক পাওয়া যায়নি।