১৫ হাজার ৯৯০ টাকায় আমেরিকান ব্র্যান্ড আই লাইফের জেড বুক ল্যাপটপ মাত্র কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে দশ আনা ওজনের স্বর্ণের চেইন জিতেছেন ঢাকার মিরপুরের ফারজানা ইয়াসমিন। তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান রায়ান্স কম্পিউটারের আইডিবি ভবনের শোরুম থেকে ল্যাপটপ কিনে তিনি এই উপহার পেয়েছেন।
বিশ্বের অন্যতম শীর্ষ জনপ্রিয় ব্র্যান্ড আইলাইফের ল্যাপটপ কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে ক্রেতা জিতে নিতে পারেন স্বর্ণের চেইন, স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ, নগদ ক্যাশ, ট্যাবলেট পিসি, হেডফোন, মাউসসহ আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। অফারটি ৩১ মার্চ স্টক শেষ না হওয়া পর্যন্ত চলবে। এই সময়ে আইলাইফের প্রতিটি ল্যাপটপের সঙ্গেই থাকা স্ক্র্যাচ কার্ড ক্রেতা কার্ড ঘষে পাবেন নিশ্চিত উপহার।
আইলাইফের কান্ট্রি ম্যানেজার নাসির উদ্দিন বলেন, ১০.১ ইঞ্চির ১২৮০ বাই ৮০০ রেজুলেশনের মাল্টি টাচ আইপিএস ডিসপ্লের এই ডিভাইসটি কি-বোর্ড থেকে খুলে ফেললেই এটি ট্যাবলেট পিসি হিসেবেও ব্যবহার করা যায়। স্লিম, স্বচ্ছ ও হালকা এই ডিভাইসটিতে রয়েছে ইন্টেল কোয়াড কোর প্রসেসর। আনলিমিটেড এক্সটারনাল হার্ড ডিস্ক ও পেন ড্রাইভ ব্যবহার করা যায়।
বিল্টইন উইন্ডোজ ১০ জেনুইন অপারেটিং সিস্টেমসহ এই ল্যাপটপটি অফিসের গুরুত্বপূর্ণ কাজ যেমন ই-মেইল চেকিং, ইন্টারনেট ব্রাউজিং সহ অন্যান্য কাজ করা যাবে। ডিভাইসটি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের জন্য অসাধারণ, লেখাপড়ার অনন্য সহায়ক হিসেবে ব্যবহার করা যাবে।
সাশ্রয়ী দাম ও জেনুইন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য আইলাইফের ল্যাপটপগুলো সবার কাছে প্রিয়। অফিস এবং ব্যক্তিগত কাজের উপযোগী প্রতিটি ল্যাপটপের বিশেষত্ব হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির ইনটেল প্রসেসর, বাহারি ডিজাইন, জেনুইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম, সুলভ মূল্য এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি।
সরাসরি দুবাই থেকে আমদানি করায় ল্যাপটপ গুলোর কোয়ালিটি আন্তর্জাতিক মান সম্পন্ন। স্লিম এবং হালকা ওজনের ল্যাপটপ গুলোর দাম সবার হাতের নাগালে। অফারের আওতায় আইলাইফের অন্য মডেলগুলো হচ্ছে ১৪ ইঞ্চি ডিসপ্লের জেড এয়ার দাম ১৬ হাজার ৫০০ টাকা, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের জেড এয়ার প্লাস দাম ২৪ হাজার টাকা, ১৩.৩ ইঞ্চি ডিসপ্লের জেড এয়ার থ্রি দাম ২৯ হাজার ৫০০ টাকা, ১৭.৩ ইঞ্চি ডিসপ্লের জেড পিসি দাম ২৯ হাজার ৯৯০ টাকা।
১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টিসহ অফারটি পাওয়া যাবে রায়ান্স কম্পিউটারের অনুমোদিত শো-রুমগুলোতে ।
বিস্তারিত জানার জন্য ভিজিট করুন https://bit.ly/2TPV9Fx.
