চরফ্যাশনে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ৩১ মে ২০১৬, ০৯:১৯
 
ভোলার চরফ্যাশনে প্রতিপক্ষরা মাকসুদ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার বাসিরদুন সংলগ্ন সড়কের পাশে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
 
শশীভূষণ থানার এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।