রংপুরে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৭৩

আপডেট : ৩১ মে ২০১৬, ০৯:৫৬
 
রংপুর ও মিঠাপুকুর থানায় দায়ের করা নাশকতার মামলায় জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলার ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন পলাতক থাকায় মঙ্গলবার ভোররাতে নাশকতার অভিযোগে বিভিন্ন মামলায় জামায়াত ১ কর্মীসহ ৭৩ জনকে পুলিশ গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে নাশকতা, চুরি-ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
 
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাহ আল ফারুক জানান, রংপুর জেলার ৮ থানা থেকে অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।