ময়মনসিংহের মুক্তাগাছায় হেরোইনসহ এক যুবককে আটক করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ মঙ্গলবার আটককৃত মো. উজ্জল হাসানকে (২৬) ঘোষবাড়ি ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বাবার নাম আব্দুল কদ্দুস।
ব্যাটালিয়নের এএসপি মোরশেদা খাতুন জানান, সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার ঘোষবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে আটককৃতের কাছ থেকে ১০ হাজার টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার করা হয়। গ্রেতারকৃতকে মুক্তাগাছা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম জানান, এ ব্যাপারে মুক্তাগাছা থানায় মামলা হয়েছে।
