পেপাল প্রতিষ্ঠাতা 'কমিক বইয়ের হিংসুটে ভিলেন'

আপডেট : ৩১ মে ২০১৬, ১২:২৩
বৈশ্বিকভাবে অনলাইন অর্থ লেনদেন সেবাদাতা পেপালের প্রতিষ্ঠাতা পিটার থিয়েলকে 'কমিক বইয়ের হিংসুটে ভিলেন' হিসেবে আখ্যায়িত করেছে গাওকার নামের যুক্তরাষ্ট্রভিত্তিক এক বিদ্রূপাত্মক ওয়েবসাইট! এ নিয়ে সাইটটির বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হলে ১৪ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে আদালত।
 
দুই মাস আগে আদালতে গাওকারের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনেন পিটার থিয়েল। অভিযোগ, সমকামী হওয়ায় ২০০৭ সালে গাওকারের ব্লগ থেকে তাকে বের করে দেয়া হয়েছিল। মূলত এ ঘটানার পরিপ্রেক্ষিতে গাওকারের প্রধান নির্বাহী এক খোলা চিঠিতে থিয়েলকে ‘হাস্যরসাত্মক গ্রন্থের প্রতিহিংসাপরায়ণ ভিলেন’ বলে উল্লেখ করেন।
 
ক্ষতিপূরণের বিষয়ে থিয়েল জানান, এটা কোনো প্রতিশোধ নয়; বরং গাওকারের ভিত্তিহীন বিদ্রূপাত্মক বা ব্যঙ্গাত্বক খবর পরিবেশন রোধে দৃষ্টান্তমূলক প্রতিরোধক হতে পারে।
 
তিনি বলেন, 'আমি দেখেছি, গাওকার খারাপ মানুষদের দৃষ্টি আকর্ষণে ইউনিক ও অসম্ভব এক পথিকৃত। সাইটটি এমন কিছু সংবাদ পরিবেশন করে, যেগুলোয় সাধারণের কোনো আগ্রহ নেই।'
 
বিশ্বব্যাপী পেপালের বিপুল গ্রাহক রয়েছে। মূলত অনলাইনে কেনাকাটা ও অর্থ লেনদেনের একটি জনপ্রিয় মাধ্যম এটি। সূত্র- বিবিসি।