কুমিল্লার মুরাদনগর উপজেলার ১নং শ্রীকাইল ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুইজনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এরা হলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক জাহাঙ্গীর ও মেম্বার প্রার্থী মো: জহির মিয়া।
সোমবার রাতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী তাদের এ দণ্ড দেন।
তিনি জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো প্রার্থীকেই আচরণবিধি লঙ্ঘনের সুযোগ দেয়া হবে না।
