টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে উপজেলার পানান গ্রামের মোছা. জরিনা বেগমের ছেলে রুবেল মিয়া (১৮) পেটের ব্যাথা সইতে না পেরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
নাগরপুর থানার সেকেন্ড অফিসার এসআই সজল খান বলেন, আত্মহত্যার সঠিক কারণ নির্ণয়ে তার লাশ ময়না তদন্তের জেলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
