সিরাজগঞ্জে স্টুডিও দোকানীকে কুপিয়ে জখম

আপডেট : ৩১ মে ২০১৬, ১৫:০১
সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় এক স্টুডিও দোকানীকে চাপাতি দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত সুশান্ত কুমার সরকার (৩৪) এই গ্রামের কাত্রিক চন্দ্র সরকারের ছেলে।
 
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোপীনাথপুরে  এ ঘটনা ঘঠে। তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করানো হয়েছে।
 
আহতের পরিবার ও পুলিশ জানায়, সোমবার রাতে গোপিনাথপুর ভুঁইয়ার হাটের নিজ স্টুডিও দোকান থেকে সুশান্ত একা বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ক্লিনিকে ভর্তি করায়।
 
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মদ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।